September 11, 2026, 2:12 am
শিরোনামঃ
সুন্দরবনের আতঙ্ক ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ, জমা পড়ল বিপুল অস্ত্র সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের প্রবাসী নিহত বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় হরিনা কবরস্থানে দাফন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ

বুড়িচংয়ে আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সম্মাননা প্রদান

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৯ ডিসেম্বর সোমবার সকালে আন্তর্জাতিক না’রী  নির্যাতন প্রতিরোধ পক্ষ  ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি , আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

আলোচনা সভায় জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের  আওতায় পাঁচ ক্যাটাগরীতে ৫জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট  ও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা।

র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার ফৌজিয়া আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা আবু রায়হান, তথ্য আপা কর্মকর্তা খাজিদা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা