September 8, 2026, 6:07 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট

বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় নিহতের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান!

বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারী চালিত অটোরিকশার নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের বাকশীমুল গ্রামে নিহত প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ উপস্থিত থেকে নিহত সাত পরিবারের সদস্যদের মাঝে ২০ হাজার টাকা করে এক লাখ ৪০ হাজার টাকা বিতরণ করেন।

এ সময় বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাকশীমূল ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল করিম উপস্থিত ছিলেন।

পরে কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত গেট নির্মাণের আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা