September 26, 2026, 3:21 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

বুড়িচংয়ে দাবদাহ উপেক্ষা করে ধান কাটতে ব্যস্ত কৃষক

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে মাঠ থেকে ধান কেটে দ্রুত বাড়ি নিয়ে গিয়ে ঝাড়াই-মাড়াই করে  ফসল ঘরে তুলতে রোদে পুড়ে ব্যস্ত সময় পার করছে কুমিল্লার বুড়িচং উপজেলার কৃষকেরা।

চলতি বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। শেষ মুহূর্তে ঝড়-বৃষ্টিতে আক্রান্ত না হলে ও বাজারে ধানের দাম ভালো পেলে  মুনাফার সম্ভাবনা দেখছে কৃষকেরা।

উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে ধান কাটা, আটি বাধা, বয়ে বাড়ি নিয়ে আসা, ঝাড়ায়-মাড়াই করে ধান ঘরে তোলায় ব্যস্ত কৃষকেরা।

প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে  দিনরাত পরিশ্রম করে চলেছেন তারা। ভোর থেকে রাত পর্যন্ত মাঠেই ব্যস্ত সময় পার করছেন তারা।

গত বছরের চেয়ে চলতি মৌসুমে বেশি হাইব্রিড ধান চাষ হয়েছে। এর মধ্যে উচ্চফলনশীল (উপশী) ব্রি-ধান ৮১, ৯৬, বিনা-২৫, বঙ্গবন্ধু-১০০ এবং হাইব্রিড জাতের মধ্যে স্বর্ণা গোল্ড, এসিআই-৬ সিনজেনটা-১২০৩ ধানের চাষ বেশি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা