November 24, 2026, 2:05 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

বুড়িচংয়ে হাসিবুল ইসলাম নামে এক শিশু বন্যার পানিতে ডুবে মৃত্যু!

বুড়িচং প্রতিনিধি :

কুমিল্লার বুড়িচং সদরের আরাগ রোডের বন্যার পানিতে বন্ধুদের সঙ্গে খেলা করার সময় হাসিবুল ইসলাম (১০ ) নামে মাদ্রাসার ছাত্র বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন।

আজ সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

হাসিবুল ইসলামের পিতা সৌদি প্রবাসী নুরুল ইসলাম যার বাড়ি ফেনীর সোনামুড়ীতে। বুড়িচংয়ে নানার বাড়ি হওয়া সুবাধে হাসিবুল ইসলাম (১০ ) এখানে স্থানীয় সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করেন এবং মা হাসিনা বেগম দুই ছেলেকে নিয়ে বুড়িচং সদর আরাগ রোডের মাথায় তাহের সরদারের ভাই আবুল বাসারের বাড়িতে ভাড়া থাকেন।

বুড়িচং ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান, দুপুর আনুমানিক ১.৫০ মিনিটে  উপজেলা সদরের আরাগ আনন্দপুর গ্রামের শিশু হাসিবুল ইসলাম (১০) বাড়ি সংলগ্ন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে সহ সোহাগ (১১) নামের অপর এক শিশুকে উদ্ধার করে।

এরপর বুড়িচং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সোহাগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে নিহত শিক্ষার্থী হাসিবের লাশ দাফনের জন্য তার গ্রামের বাড়ি সাদকপুর নোয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা