September 9, 2026, 9:34 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মালেকুল আফতাবের যোগদান

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাক্তার মোঃ মালেকুল আফতাব।

গতকাল বুধবার (২৯ জানুয়ারি) আনুষ্ঠানিক ভাবে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।

ডাক্তার মোঃ মালেকুল আফতাব চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে উপজেলা মেডিকেল অফিসার হিসেবে কুমিল্লা জেলার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যোগদানের মাধ্যমে কর্ম জীবন শুরু করেন।

বিভিন্ন উপজেলায় মেডিকেল অফিসার হিসেবে সুনানের সাথে দায়িত্ব পালন করেন তিনি।

তিনি ২০২৩ সালে পাবনা জেলার ঈশ্বরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা করর্মকর্তা হিসেবে  বিভিন্ন উপজেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২৯ জানুয়ারি বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যোগদান করেছেন।

তিনি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের পানকড়া গ্রামের জন্ম গ্রহন করেন। দায়িত্ব পালনে তিনি বুড়িচং উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা