August 10, 2026, 7:25 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বোয়ালখালীতে পরম বৈষ্ণব শ্রী শ্রী গোবিন্দ মহারাজ স্মরণে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম :

বোয়ালখালীতে অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযজ্ঞ মহোৎসব ধর্মীয় রীতিনীতি ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) পূর্ব গোমদন্ডী বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ গোবিন্দ মহারাজ ধামে চট্টগ্রামের বৈষ্ণবকুল চূড়ামনি ও বৈষ্ণব ধর্মের ধারক ও বাহক শ্রীশ্রী গোবিন্দ মহারাজজীর তিরোধান তিথি স্মরণে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযজ্ঞ মহোৎসব উপলক্ষে আয়োজিত এক সভায় অতিথিবৃন্দ বলেন-“ধর্মীয় শিক্ষা ব্যতীত কেহ নীতি-নৈতিকতায় সমৃদ্ধ হতে পারে না। ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে পুণ্য অর্জন হয়। পুণ্য দ্বারা মানুষের জীবনে সুখ ও শান্তি প্রাপ্ত হয়”

গোবিন্দ মহারাজ ধাম মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠন চৌধুরীর উপস্থাপনায়- এতে অতিথি ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য ও একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র যুগ্ন সাধারন সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুতোষ চৌধুরী টিকলু, প্রশান্ত ঘোষ, দিপু সেন, আয়কর আইনজীবী রিংকু দত্ত, উৎপল চৌধুরী (মিঠু), অনিল দাস, গোবিন্দ মহারাজ ধাম মহোৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা মন্টু সরকার, নারায়ণ চৌধুরী, অসিত চৌধুরী, কার্যকরী কমিটির সভাপতি উজ্জ্বল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বিপ্লব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সনজিত চৌধুরী, অর্থ সম্পাদক দুর্লভ চৌধুরী প্রমূখ।

আলোচনার শুরুতে দেশ ও জাতি সকলের কল্যাণে মহান সৃষ্টিকর্তার নিকট সমবেত প্রার্থনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা