September 27, 2026, 5:34 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন

বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম :
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (0.40729165, 0.40729165); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 160.58597; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বোয়ালখালীতে লোকজ সংস্কৃতি চর্চার সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন করা হয়েছে।

গত সোমবার (১৪ এপ্রিল) বিকালে বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে ১৩নং ব্রীজ সংলগ্ন ছন্দারিয়া গ্রামে এলাকাবাসীর উদ্যোগে ও ঐকান্তিক প্রচেষ্টায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে পহেলা বৈশাখে প্রতিবছরের ন্যায় সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী (চড়ক) পূজার আয়োজন করা হয়।

এ উপলক্ষে (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক এ উৎসব পরিদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরম কল্যাণমিত্র ও শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে কর্মরত সরকারি কর্মকর্তা আশুতোষ দাশ, বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি রুপন ধর, বাগীশিক পৌরসভা সংসদের শিক্ষা বিষয়ক সম্পাদিকা শ্রীমতি বাপ্পি ধর, সংস্কৃতিকর্মী মিন্টু দাস, পুলিন দাসসহ অনেকেই।

উল্লেখ্য এসব উৎসব ও গ্রামীণ অনুষ্ঠানে স্থানীয় লোকজন ছাড়াও বহু দূর দুরান্ত থেকে মানুষ আসে চড়ক পূজা উপভোগ করার জন্য।

এই উৎসব উপলক্ষে বসে বাহারি রকম খাবারের দোকান ও নানান রকম গ্রামীন মেলা ইত্যাদি।

পরিদর্শনকালে শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস বলেন- যত বেশি এই সংস্কৃতির ধারা অব্যাহত থাকবে ততই আমাদের নতুন প্রজন্ম বিপথে পরিচালিত হওয়া থেকে দূরে থাকবে। ঐতিহ্যবাহী চড়ক পূজার মাধ্যমে বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের উপস্থিতিতে সম্প্রীতির বার্তা বয়ে আনে। এবং পারস্পরিক আন্তরিক মেলবন্ধন তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা