September 24, 2026, 10:41 pm
শিরোনামঃ
হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ

বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নতুন কার্যকরী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের বোয়ালখালীতে লোকসংস্কৃতি চর্চা ও বিকাশে কাজ করা সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টায় বোয়ালখালী উপজেলার ভাস্কর্য চত্বরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ২০২৬–২০২৯ মেয়াদের জন্য তিন বছরের নতুন কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি শিল্পী বিনয়বাঁশী জলদাস-এর পুত্র ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস।

সভায় সর্বসম্মতিক্রমে নয়ন শীলকে সভাপতি এবং বিপ্লব জলদাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

বিনয়বাঁশী জলদাসের স্মৃতিকে ধারণ করে তাঁর বসতভিটায় প্রতিষ্ঠিত এই লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে লোকসংগীত ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সভায় বক্তারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতে লোকসংস্কৃতি সংরক্ষণ, নতুন শিল্পী তৈরি এবং ঐতিহ্যবাহী ঢোলবাদনসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা