June 24, 2026, 7:02 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক সাধক ডালিম বড়ুয়ার ৪৬তম জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন

বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা শ্রী শ্রী লোকনাথ সেবা মন্দিরের প্রতিষ্ঠাতা ও দানশীল ব্যক্তিত্ব সাধক ডালিম বড়ুয়ার ৪৬তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শ্রী শ্রী লোকনাথ সেবা মন্দির প্রাঙ্গণে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস, সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, সদস্য সাগর নাথ প্রমূখ।

শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সাধক ডালিম বড়ুয়াকে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে উনার সুস্বাস্থ্য ও নীরোগ দীর্ঘায়ু কামনা করে উনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন।

এ সময় সাধক ডালিম বড়ুয়া উপস্থিত শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা