September 8, 2026, 5:01 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সোহানের মরদেহ উদ্ধার

হাবিবুর রহমান,চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ ছাত্র সাইদুর রহমান সোহান (২২) এর মরদেহ দুদিন পর আজ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (৬ই অক্টোবর) সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার, কামারজানি এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা।

পরে খবর পেয়ে নিহতের স্বজন ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।

এর আগে গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারী নদীবন্দর এলাকার, ব্যাঙমারা ঘাট এলাকা গোসলে নেমে নিখোঁজ হয়েছেন সোহান।

নিহত সাইদুর রহমান সোহান রংপুরের কাউনিয়া উপজেলার, হারাগাছ জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের অর্নাসের অধ্যায়নরত ছাত্র।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সাইদুর রহমান সোহান তার আরও ৮-১০জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারী নদীবন্দরে বেড়াতে আসেন। ঘুরাঘুরি শেষে সাইদুর রহমান সোহান সখের বসে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা নদে তল্লাশি করে তার সন্ধান পাননি। চিলমারী ফায়ার সার্ভিস স্টেশন ইনর্চাজ নারায়ণ চন্দ্র বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটি এলাকার, সুন্দরগঞ্জ উপজেলা কামারজানি থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা।

এর আগে আমাদের ডুবুরি দল নদে অনেক তল্লাশি করে তার সন্ধান পাননি।

চিলমারী নৌ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহম্মেদ জানান, সোহানের মরদেহ আজ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা