August 10, 2026, 10:19 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ভারতের মণিপুরের সশস্ত্র গোষ্ঠীগুলো দূরপাল্লার রকেট পাচ্ছে কিভাবে?

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :
সংগৃহিত ছবি।

ভারতের মণিপুর রাজ্যে সহিংস সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের দু’টি ব্যাটেলিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা-সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।

অবস্থা সামাল দিতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।

এদিকে, মণিপুরের কুকি-জো ও মেইতি উপজাতিদের কাছে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রকেট রয়েছে। এসব অস্ত্র স্থানীয়ভাবে চিনি ও সার তৈরির সরঞ্জাম মেটাল পাইপের মধ্যে সংযোজন করে তৈরি করা হয়।

নিরাপত্তা সংস্থা সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারে তোলপাড় সৃষ্টি হয়েছে।

কুকিদের এই অস্ত্রের বিষয়টি তদন্ত করার জন্য স্টেকহোল্ডার বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

হেক্সাকপ্টার ড্রোন ছাড়াও এসব রকেট থাকায় কুকি-জো ও মেইতিরা এখন বোমা এবং রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালাচ্ছে। ২০২৩ সালের মে মাস থেকে এ ধরনের হামলা শুরু হয়েছে।

দুটি সূত্র বলেছে, “এমএইচএ  গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন এবং একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।”

প্রতিবেদনের সম্পূর্ণ বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও সূত্র জানিয়েছে, প্রতিবেদনের একটি পর্যবেক্ষণ ছিল যে, আগস্টে কুকি অধ্যুষিত এলাকা থেকে দূরপাল্লার রকেটগুলো দিয়ে হামলা হয়েছিল।

প্রসঙ্গত, মেইতি জনগোষ্ঠী মণিপুরের রাজনীতি নিয়ন্ত্রণ করে। রাজ্যে জাতিগত সহিংসতার শিকার হয়ে আসছিল কুকি-জো সম্প্রদায়ের মানুষ।

গত বছর শুরু হওয়া দুই সম্প্রদায়ের সংঘর্ষে ২২১ জন প্রাণ হারিয়েছে।

তথ্যসূত্র : দ্য হিন্দু ও আজকের কাগজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা