October 24, 2026, 2:51 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে মতলব বিএনপিতে ক্ষোভ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর

মমিনুল ইসলাম:
Oplus_131072

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো একটি প্রতিবাদ বিবৃতিতে রিজভী বলেন, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, চাঁদপুর জেলার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা, মতলব পৌরসভা, ছেংগারচর পৌরসভা এবং অন্তর্গত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাতী দল ও মহিলা দলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেখানে আরও বলা হয়, “অতি শীঘ্রই সকলের মতামতের ভিত্তিতে সমন্বয় করে নতুন কমিটি ঘোষণা করা হবে।

রুহুল কবির রিজভী বলেন, উল্লেখিত প্রেস বিজ্ঞপ্তিটি আমার স্বাক্ষরে বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।

নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান

তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফেসবুকে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। এটি বিএনপি ও দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, আমাদের উপজেলা বা পৌরসভা বিএনপির কোনো কমিটি বিলুপ্ত হয়নি। এই ভুয়া প্রেস বিজ্ঞপ্তি উদ্দেশ্যপ্রণোদিত। এতে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে। আমরা দলীয়ভাবে ঐক্যবদ্ধ এবং কেন্দ্রীয় নির্দেশনার বাইরে কেউ এমন সিদ্ধান্ত দেয় না। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে সত্য তথ্য প্রকাশ করা হয়েছে, নেতাকর্মীদের সেটির ওপরই আস্থা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা