September 8, 2026, 5:01 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট

মতলববাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন ড. মো. জালাল উদ্দিন এমপি

নিজস্ব প্রতিবেদক :

‎​পবিত্র মাহে রমজান উপলক্ষে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার সর্বস্তরের জনগণ ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন এমপি। ‎​

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাস আমাদের মাঝে ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আসে। মহান আল্লাহ যেন আমাদের এই পবিত্র মাসের ফজিলত অর্জন করার তৌফিক দান করেন।

‎‎​তিনি আরও বলেন, মতলববাসীর প্রতিটি ঘরে শান্তি ও সমৃদ্ধি আসুক এটাই আমার প্রত্যাশা। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা যেন একটি সুন্দর সমাজ গঠন করতে পারি। রমজানের পবিত্রতা রক্ষা করে ইবাদত-বন্দেগির মাধ্যমে সমাজ থেকে অন্ধকার দূর করে আলোকিত উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

‎‎শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনাসহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা