October 24, 2026, 5:48 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলবের ‘ক্ষুদে মেসি’ সোহান এখন বিকেএসপির পথে ; ক্রীড়া উপদেষ্টার বিশেষ উদ্যোগে স্বপ্ন পূরণের দোরগোড়ায়

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলবের ৬ বছরের বিস্ময় বালক সোহান আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অসাধারণ বল নিয়ন্ত্রণ ও খেলায় মনোযোগ দেখিয়ে দেশজুড়ে ‘মেসি খ্যাত’ হিসেবে পরিচিতি পেয়েছে এই ক্ষুদে ফুটবলার। ভাইরাল হওয়ার পর তার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর থেকেই নতুনভাবে সাজানো হয় সোহানের পড়াশোনা ও খেলাধুলার পরিবেশ।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে (১৮ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার আমন্ত্রণে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেন সোহান ও তার বাবা মো. সোহেল। সেখানে সোহান নিজের ফুটবলার হওয়ার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে।

সাক্ষাৎ শেষে ক্রীড়া উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, চাঁদপুরের মতলবে বাড়ি, তবে ৫ বছরের সোহানের স্বপ্নটা চাঁদকে ছুঁয়ে দেখার মতোই। সুযোগের অপ্রতুলতা সোহানকে আটকাতে পারেনি, ৫ বছরেই ফুটবল প্রতিভা দেখিয়ে দৃষ্টি কেড়েছেন দেশের মানুষের, নজরে এসেছেন ক্রীড়া উপদেষ্টারও।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ-ভারত ম্যাচের আগে যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে নিজের স্বপ্নের কথা তুলে ধরে ক্ষুদে ফুটবল প্রতিভা সোহান। তার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উন্নত প্রশিক্ষণ ও ভবিষ্যৎ গড়ার সুযোগের ব্যবস্থা করা হয়েছে। সোহানের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে তাকে ফুটবল উপহার দেওয়া হয়।

এর আগে গত সোমবার (১০ নভেম্বর) রাত ৯টায় ক্রীড়া উপদেষ্টা তার ফেসবুকে ঘোষণা দেন, খুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেওয়া হবে। বিকেএসপিতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সোহান। এই ঘোষণা মুহূর্তেই দেশজুড়ে আলোড়ন তোলে এবং সোহানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ আরও বাড়িয়ে দেয়।

মতলব উত্তরের পাঁচানী গ্রাম থেকে উঠে আসা ৬ বছরের এই ফুটবল প্রতিভা এখন বিকেএসপিতে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তা, প্রশাসনের আগ্রহ ও পরিবারের অকৃত্রিম সমর্থন সবকিছু মিলিয়ে সোহানের ভবিষ্যৎ এখন আরও উজ্জ্বল।

দেশবাসীর প্রত্যাশা একদিন জাতীয় দলের জার্সি গায়ে দেশের পতাকা উড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়াবে মতলবের এই ক্ষুদে ‘মেসি খ্যাত’ সোহান।

ভাইরাল হওয়ার পরপরই সোহানকে সহায়তার দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উদ্যোগে সোহানের পড়াশোনা ও প্রশিক্ষণের প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হয়। এরপর থেকে নিয়মিত স্কুলে যাওয়া, খেলাধুলায় অংশগ্রহণ ও স্বপ্নপূরণের পথে নতুন অধ্যায় শুরু হয় সোহানের জীবনে।

সোহানের বাবা মো. সোহেল বলেন, আমি সোহানকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আল্লাহ যেন সেই স্বপ্ন পূরণ করেন। ক্রীড়া উপদেষ্টার সাথে আজকের সাক্ষাৎ আমাদের জন্য বড় আশীর্বাদ। বিকেএসপিতে সুযোগ পাওয়া আমাদের সন্তানের ভবিষ্যৎ বদলে দেবে।

তিনি আরও বলেন, যারা সোহানের পাশে দাঁড়িয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমার ছেলে দেশের মুখ উজ্জ্বল করুক এটাই আমার স্বপ্ন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনির বলেন, সোহান আমাদের এলাকার গর্ব। বয়স খুব কম হলেও তার ফুটবল নৈপুণ্য সত্যিই বিস্ময়কর। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা সবসময় সোহানের পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা