August 14, 2026, 9:53 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলবে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ; আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

মতলব (চাঁদপুর) চাঁদপুর:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে  উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষক প্রতিনিধি নাসির উদ্দিন ও হাবিবুর রহমান হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, বিভিন্ন এলাকার কৃষক প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা এবং ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের কংগ্রেসের মাধ্যমে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ গ্রহণ এবং উদ্ভাবনী কৃষি চর্চার সুযোগ তৈরি হয়, যা ভবিষ্যৎ কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, কৃষিকে লাভজনক ও প্রযুক্তিনির্ভর খাতে রূপান্তর করতে কৃষকদের প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকরা তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা কৃষি উপকরণের সহজলভ্যতা, প্রশিক্ষণ বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির আরও বিস্তারের দাবি জানান।

অনুষ্ঠানে কৃষকদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা