September 7, 2026, 2:23 pm
শিরোনামঃ
মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র

মতলবে ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শট দিয়ে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

মতলব উত্তর প্রতিনিধি:

মতলব উত্তরে ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শট দিয়ে মাছ ধরতে গিয়ে মো. মিনহাজ (২১) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে ধনাগোদা নদীর ফরাজীকান্দী জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বালুচর গ্রামের মনির হোসেনের ছেলে।

নিহত মিনহাজের মামা বিল্লাল হোসেন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে মিনহাজের  সাথে শিবলু, আমির, ইব্রাহিম অন্যান্য দিনের ন্যায় ব্যাটারী চালিত ইলেকট্রনিক শক ডিভাইস দিয়ে নৌকায় বসে নদীতে মাছ ধরছিল। নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, ইলেকট্রিক শটে মারা যাওয়া একটি বড় মাছ ঝুড়ি থেকে পড়ে গেলে ওই মাছটি ধরতে মিনহাজ পানিতে লাফ দেয়। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে সে।

এ সময় সঙ্গে থাকা  অন্যান্যরা উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে মিনহাজের স্বজনদের খবর দিয়ে পালিয়ে যায়। মিনহাজের মামা বিল্লাল সেখান থেকে উদ্ধার করে সকাল ৬ টা ১০ মিনিটের মধ্যে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ডায়রী হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা