November 25, 2026, 6:16 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

মতলবে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ইসরাত জাহান ইমা (১৫) নামের এক স্কুলছাত্রীর বিদ্যুৎস্পৃষ্টে  মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ নওগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

ইসরাত জাহান ইমা মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নওগাঁও গ্রামের তাজুল ইসলাম গাজীর নাতনি। সে নানার বাড়ী থেকে নওগাঁও উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া করতো।  মা রুমা বেগম প্রবাসী ও বাবা চট্টগ্রামে শ্রমিকের কাজ করে।

জানা যায়, শুক্রবার দিনদুপুরে তার নানা তাজুল ইসলাম ঘরের চালে পাতাসহ অন্যান্য আবর্জনা পরিস্কার করার জন্য মই দিয়ে নাতনিকে ঘরের চালে উঠায়। ঘরের চালের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তার লিকেজ হয়ে চাল বিদ্যুৎতায়িত হয়ে থাকে। এ সময় ইসরাত জাহান ইমা চালে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে নিচে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদ জানান, শিক্ষার্থী ইসরাত জাহান ইমা  আমাদের বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী। সে খুব মেধাবী ছিলো। সে নানা বাড়ী থেকে লেখাপড়া করতো।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা