September 9, 2026, 7:12 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলব উত্তরের বিভিন্ন বাজারে মুল্য তালিকা নিয়ে অভিযানে এসিল্যান্ড

মতলব উত্তর প্রতিনিধি :

পবিত্র রমজান উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে দ্রব্য মূল্য তালিকা নিয়ে অভিযান পরিচালনা করছেন সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। সম্প্রতি তিনি বিভিন্ন বাজার বাজারে ছুটে চলেছেন এবং জনসচেতনমুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

উপজেলার ছেংগারচর বাজার, গজরা বাজার, কালীপুর বাজার, নতুন বাজার’সহ বেশ কয়েকটি বাজারে তিনি মোবাইল কোর্ট পরিচলনা করেছেন এবং খাদ্যদ্রব্য মূল্য তালিকা যাচাই বাছাই করেছেন।

সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি সুজাতপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসয় খাবার দোকান, মুদি মনোহরি, ফলের দোকান ও গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান করেন। এক মিষ্টির দোকানদারকে ১ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দেন। এছাড়াও সকল দোকারদার ও বাজারের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে সচেতন করেন যাবে সবাই নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করেন এবং ক্রেতাদের স্বার্থে মূল্য তালিকা টানানো রাখেন।

সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, কাউকে জরিমানা করা আমাদের মূল লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হল মানুষ সচেতন হবে। মানুষের স্বার্থে মানুষ কাজ করবেন। ব্যবসায়ীরা সচেতন হলে কোন সিন্ডিকেট হবে না। সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হবে না। তাই সকল ব্যবসায়ীকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। সব দোকানে মূল্য তালিকা দৃশ্যমান রাখতে হবে। সকল বাজার গুলোতে আমরা জনসচেতনতার জন্য কাজ করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা