September 27, 2026, 5:21 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

মতলব উত্তরে আমুয়াকান্দি জামে মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মতলব উত্তর প্রতিনিধি:

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভ আগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে পূর্ব আমুয়াকান্দি হোসাইনীয়া জামে মসজিদে।

এ উপলক্ষে মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে এক ইসলামি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পূর্ব আমুয়াকান্দি হোসাইনীয়া জামে মসজিদ মাঠে বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত পঞ্চমতম এই মাহফিলটি অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আমুয়াকান্দি গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. আলফু খান।

মাহফিলের প্রধান বক্তা ওয়াজ করেছেন ছেংগাচর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা তাইজুল ইসলাম জিহাদী চাঁদপুরী।

বিশেষ বক্তা হিসাবে বয়ান করেন চান্দ্রা দরবার শরীফের খাদেম মাওলানা রিয়াজুল ইসলাম সাইফ।

অপর বিশেষ বক্তা বয়ান করেন,আমাকান্দি হোসাইনীয়া জামে মসজিদের ইমাম আবুল খায়ের।আরো সংক্ষিপ্ত বয়ান পেশ করেন, মাওলানা কারী আব্দুল বাতেন, হযরত মাওলানা আমিনুল ইসলাম ফুলপুরী, মুফতি আবু বক্কর সিদ্দিক, হযরত মাওলানা ইব্রাহিম, হযরত মাওলানা মোখলেছুর রহমান।

সঞ্চালনা করেন হযরত হাফেজ মাওলানা মো. মোদাচ্ছেদ খান।

ওয়াজ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির হোসেন প্রধান’সহ এলাকার ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওয়াজ মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন, মসজিদ কমিটির সভাপতি নজরুল সরকার, সাধারণ সম্পাদক দুলাল সরকার, মভিজ প্রদান, জাকির খান, কামাল সরকার, আল আমিন খান,

মাহফিলের শেষাংশে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ফিলিস্তিনসহ নির্যাতিত মুসলমানদের মুক্তি এবং সবার জন্য হেদায়েত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা