September 7, 2026, 1:38 pm
শিরোনামঃ
মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র মতলব উত্তরের ষাটনল ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ২ ভাইয়ের পরিবার মতলব উত্তরে খালেদা জিয়া স্মৃতি ফ্রিজ-টিভি কাপ ফুটবলের মেগা ফাইনাল অনুষ্ঠিত ; লটারিতে সাদুল্লাপুর ইউপি বন্ধু একাদশ চ্যাম্পিয়ন GENERAL (RETD.) DR AZIZ AHMED’S MILITARY PHILOSOPHY: STRENGTHS AND LIMITATIONS OF LEADERSHIP

মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দোকান পুড়ে ছাই ; গরু দগ্ধ হয়ে নিহত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানের পাশে থাকা একটি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা একটি গরু দগ্ধ হয়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, এ ঘটনায় তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অলিপুর গ্রামে নাছিরের দোকানে এ ঘটনা ঘটে।

দোকান মালিক নাছির জানান, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। গভীর রাতে দুর্বৃত্তরা তার দোকানে আগুন ধরিয়ে দেয় বলে তিনি অভিযোগ করেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি ঘরেও লাগে। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে তিনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে দোকানে থাকা ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, বিভিন্ন মালামালসহ সবকিছু পুড়ে যায়। পাশাপাশি আগুনে একটি গরুও দগ্ধ হয়ে মারা যায়।

তিনি আরও বলেন, আমার সঙ্গে এলাকার কয়েকজনের পূর্ব থেকে বিরোধ রয়েছে। আমার ধারণা, সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে দোকানে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

খবর পেয়ে শনিবার সকালে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা