November 24, 2026, 1:33 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

মতলব উত্তরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ সার ও চারা বিতরণ

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৩ -২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ ২০২৪-২৫ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন বীজ সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীজ সার ও চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের ভর্তকি দিচ্ছে। তাইতো আজ বাংলাদেশ সয়ংসম্পূর্ন।

তিনি আরও বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে কোন কৃষককে গুলি খেয়ে মরতে হয়নি। সঠিকভাবে সার, বীজ ও গাছের চারা সহ সকল প্রণোদনা পেয়ে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, সিনিয়র মৎস কর্মকর্তা বিজয় কুমাড় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা