October 1, 2026, 7:56 pm
শিরোনামঃ
আল-কোরআন ও হাদিসের আলোকে শহীদ কে? মা ইলিশ রক্ষা : নিষেধাজ্ঞার পাশাপাশি জেলেদের বাঁচানোর দায়িত্বও চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা

মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

গ্রামবাংলার প্রথাগত ও ঐতিহ্যবাহী পেশাজীবীদের জীবনমান উন্নয়ন, উৎপাদিত পণ্যের আধুনিকায়ন এবং সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তরে ১০ দিনব্যাপী বিশেষ পেশাভিত্তিক ‘সফটস্কিল’ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে চলে এ প্রশিক্ষণ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের সমাপনী ও অনুদান বিতরণ অনুষ্ঠান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিকতার প্রভাবে মৃৎশিল্প, কামার, বাঁশ-বেত, কাঁসা-পিতল, নাপিত ও জুতা মেরামতের মতো ঐতিহ্যবাহী পেশা টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এসব পেশাজীবীকে আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সঙ্গে যুক্ত করতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে প্রশিক্ষণ সম্পন্ন করা নির্বাচিত ৩০ জন প্রান্তিক নারী-পুরুষের প্রত্যেককে ১৮ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদানের চেক ও প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়।

প্রশিক্ষণের বিভিন্ন সেশনে প্রান্তিক পেশাজীবীদের দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নজরুল ইসলাম, সহকারী পরিচালক রুহুল আমিন বাশীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনও প্রশিক্ষণে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা