July 23, 2026, 1:43 am
শিরোনামঃ
মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ সুনামগঞ্জের ধর্মপাশা পাইকুরাটিতে মামাশ্বশুরের সাথে পরকীয়া অভিযুক্ত তিন সন্তানের জননী প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগ, সাভার থেকে উদ্ধার তরুণী সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক জমি বিরোধে মতলব উত্তরে মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, ক্ষোভ মুসল্লিদের কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু স্পেনের বিজয়ের মধ্য দিয়ে সমাপ্ত হলো বিশ্বকাপ মিশন-২০২৬

মতলব উত্তরে বিএনপির নেতার ইন্তেকাল : পারিবারিক কবরস্থানে দাফন

মতলব উত্তর প্রতিনিধি:

মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের বিএনপি নেতা মো. হাবিব কাজী (৭০) গতকাল রবিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
 
সোমবার (২৬ আগস্ট) সকাল ১১ ঘটিকায় ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
 
মৃত্যুকালে মরহুমের স্ত্রী, ৪ ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযার নামাজে উপস্থিত হন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার ছেলে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
 
জানাযার নামাজে আরো অংশগ্রহণ করেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, সহ সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, ইউপি সদস্য আল আমিন, পৌর যুবদল নেতা রহিমউদ্দিন মোল্লা, সুমন বেপারী, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা