September 9, 2026, 6:15 pm
শিরোনামঃ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত বাগেরহাটে প্রসূতির জরায়ু-মূত্রথলি কাটার অভিযোগে মানববন্ধন কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ

মতলব উত্তরে বিএনপি নেতা সুরুজ মিয়ার ইন্তেকাল

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_0

মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির নেতা সুরুজ মিয়ার (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

২৪ আগস্ট দুপুর ২.০০ ঘটিকার সময় আকষ্মিক ভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাদ এশা চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে মরহুমের স্ত্রী, ১ ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাযার নামাজে উপস্থিত হন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার ছেলে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তানভীর হুদা।

জানাযার শুরু হওয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তানভীর হুদা বলেন, মরহুম সুরুজ মিয়া চাচা একজন ভালো লোক ছিলেন। আমাদের দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। আমি মরহুদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি।

জানাযার নামাজে আরো অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রাব্বানী মামুন, বিএনপি নেতা খোরশেদ আলম মীর, যুবদল নেতা শাহআলম মিয়াজী সহ সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং মুসল্লিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা