September 8, 2026, 7:02 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট

মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_0

চাঁদপুর মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার ওঠারচর উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

এরপর জানাজা শেষে বৈদ্যনাথপুর কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রাশাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।

মতলব উত্তর থানার পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়, এই সময় বিউগলে করুন সুর বাজানো হয়।

রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা। এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস উদ্দিনের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

গার্ড অব অনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, ডা. এমএ করিম।

জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।

বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস উদ্দিন উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের প্রধান বাড়ির কৃতি সন্তান ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী লাভলী বেগম, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা