September 8, 2026, 5:00 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরের প্রবীণ সাংবাদিক শেখ নজরুল ইসলামের মৃত্যু আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট

মতলব উত্তরে মাছ ধরতে গিয়ে গোখরা সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে বিষধর খৈয়া গোখরা সাপের কামড়ে মো. লিটন খান (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ১ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ।

রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ রাঢ়ীকান্দি গ্রামে মো. লিটন খান বাড়ির পার্শের খালের রিং চাই থেকে মাছ সংগ্রহ করতে গেলে তাকে খৈয়া গোখরা সাপ তাকে কামড় দেয়। তাৎক্ষণিক সাপটিকে রিং চাই এর মধ্যে আটকে ফেলে বাড়িতে নিয়ে আসেন মো. লিটন মিয়া। সাপের কামড়ের তীব্র ব্যথা অনুভব করলে বাড়ির লোকজব তাকে রাত ৮:৩০ মিনিটের সময় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই বাড়ির মো. সৈয়দ খান জানান, লিটন খান খুবই সহজ সরল প্রকৃতির লোক ছিলেন। পেশায় তিনি কৃষিকাজ করতেন এবং শখের বসে খালে বিলে মাছ শিকার করতেন। রবিবার সন্ধ্যায় তিনি পাশের বিলে রিং চাই থেকে মাছ সংগ্রহ করতে গেলে সেখানে খৈয়া গোখরা সাপ তাকে কামড় দেয়। তারপর সে সাপটিকে জীবিত অবস্থায় ওই জালের মধ্যে বন্দী করে বাড়িতে নিয়ে আসে। সাপের কামড়ের তীব্র ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসিবুল ইসলাম জানান, আমি শুনেছি খৈয়া গোখরা সাপের কামড়ে লিটন খান নামে একজনের মৃত্যু হয়েছে। এ সাপ কামড়ের পর শরীর অবশ হয়ে আসে ও মুখ দিয়ে লালা ঝড়ে।

তিনি আরও বলেন, সাপে কামড়ানোর পর তাকে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত ছিল। এসব বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আরেকটু সচেতন হয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি প্রাণে বেঁচে যেতে পারতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা