June 24, 2026, 9:19 pm
শিরোনামঃ
সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি; গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে : আলমগীর সরকার সময়ের আলোকে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : এক পুনর্মূল্যায়নের আলোচনা নাটকীয় প্রত্যাবর্তনে ইমামপুর ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে কেশাইরকান্দি ইয়ং স্পোর্টিং ক্লাব মতলব-গজারিয়া সেতুর অর্থায়ন চূড়ান্ত পর্যায়ে, জমি অধিগ্রহণে ১২ কোটি টাকা অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চাঁদপুর-২ আসনের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলেন এমপি ড. জালাল উদ্দিন সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি কোটচাঁদপুরে মানবপাচার রোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয় সভা মতলব উত্তরে পরকীয়ার সন্দেহে শুরু বিরোধ, শ্বশুর-স্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ স্বামীর

মতলব উত্তরে মানব কল্যাণ সংগঠনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মানব কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত টিভি কাপ ডিকবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানব কল্যাণ সংগঠন কতৃক আয়োজিত টিভি কাপ ডিকবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সদস্য ও ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর।

মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজির সভাপতিত্বে ও মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর বিএনপি নেতা বোরহান ফরাজি, পৌর বিএনপির সদস্য মো. কবির সরকার।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর যুবদল নেতা আনিছ বেপারী, আরিফ লস্কর, সাইফুল বেপারী, মোহাম্মদ হোসেন প্রমুখ।

ফাইনাল খেলাটি নির্দিষ্ট সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে শিকিরচর ফুটবল একাদশ-১ এবং বারোআনী ফুটবল একাদশ-২ গোল করে জয় লাভ করে। রেফারি হিসাবে ম্যাচটি পরিচালনা করেন মো. সুজন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান লস্কর বলেন, খেলাধুলা মানুষকে মাদকাসক্ত ও সকল ধরনের অপরাধ থেকে দূরে রাখে। কেননা, খেলোয়াররা সাধারণত সাধা মনের মানুষ হয়ে থাকেন। আমাদের সন্তানকে লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আন্তরিক করে গড়ে তুলতে হবে। তা হলে মানুষিক বিকাশ ঘটবে।

খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপ দলকে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা