আসন্ন মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুছ’কে উপজেলার সাধারণ ভোটাগণ অকুন্ঠভাবে সমর্থন দিয়েছেন।
আজ ২৪ এপ্রিল বুধবার বিকেলে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতিঘাটা টরকী পুরাণ বাজার মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত থেকে সাধারণ ভোটাগণ এই সমর্থন দেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুছ।
এসময় আরো বক্তব্য রাখেন, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুছ-এর প্রতি তাদের সর্বাত্তক সেমর্থন রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন এবং তার জন্য সকলে একযোগ হয়ে কাজ করার অভিমত প্রকাশ করেন।
এসময় আশেপাশে অন্যান্য গ্রামের অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার উপজেলা নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুছ কাপ পিরিচ মার্কা প্রতীক পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।