September 8, 2026, 3:11 pm
শিরোনামঃ
মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র

মতলব উত্তর মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গোপালকান্দি গ্ৰামের বিশিষ্ট ফল ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২৯ জুন) দুপুরে গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে গোপাল কান্দি গ্ৰামের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে গ্ৰামের গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোপালকান্দি গ্ৰামের সেলিনা বেগম চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন দপ্তরে আলহাজ্ব মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগে যে বিষয় উল্লেখ করা হয়েছে তা মিথ্যা বানোয়াট। মিজানুর রহমানের সম্মানহানীর উদ্দেশ্যে এ অভিযোগ করা হয়েছে। প্রকৃতপক্ষে হাজি মিজানুর রহমানের সাথে সেলিনা বেগমের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।

বক্তারা আরো বলেন, হাজী মিজানুর রহমান একজন ইমপোর্ট ফল ব্যবসায়ী, তিনি গোপালকান্দি গ্ৰামের কবরস্থান, প্রাথমিক বিদ্যালয়, মসজিদে উন্নয়ন কাজ‌ নিজ‌‌ অর্থায়নে করে দিচ্ছে। গরীব অসহায় দের আর্থিক সহযোগিতা করে‌ আসছে। বিবাহ যোগ্য পাত্রীদের বিবাহের খরচ প্রদান’সহ গ্ৰাম উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নে কাজ করছেন। সমাজ উন্নয়নে হাজি মিজানুর রহমানের অবদান অনস্বীকার্য।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শহীদ মোল্লা, ইউপি সদস্য মনির মেম্বার, শাহানুর  হাসান শুভ্র, শাহজালাল প্রধান, জসিম বেপারী, শেফালী বেগম, রওশনারা বেগম, কারী আব্দুল বারেক‌, হবিউল্লাহ প্রধান, নাসির বেপারী, নান্নু বেপারী, মোস্তফা খান, হান্নান সরকার, মনির হোসেন মাস্টার, মন্নান সরকার, জজ মিয়া, টিপু বেপারী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা