November 9, 2026, 4:16 pm
শিরোনামঃ
যে জাতি বইয়ের গুরুত্ব আর মূল্য বুঝে না, সে জাতি কী করে উন্নতি করবে? চাঁদপুর রেলস্টেশনে নারীর ৫০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, উদ্ধার ১৮ ভরি; গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বাড়ল প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নির্বাচন কমিশনের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন, সিসিটিভিতে সন্দেহভাজন দুজনের গতিবিধি টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা ও বন্দিশালা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান তকানিয়ায় মাদ্রাসার শিক্ষাসফরের বাস খাদে, শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ

মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রবোটিকস প্রতিযোগিতায় স্বর্ণপদক(গোল্ড মেডেল) অর্জন করে প্রথম স্থান লাভ করেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী।

বুধবার (২৩ সেপ্টম্বর) সকালে প্রতিযোগিতার সমাপনী দিনে  শিক্ষার্থী  মো. সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটির ভাইস- চ্যান্সলর ও অনুষ্ঠানের প্রধান অতিথি  অধ্যাপক ড. শ্রী কুমার চক্রবর্তী।

জানা যায়, (১০থেকে ২৩  সেপ্টেম্বর ২০২৬)  মালয়েশিয়ায় পেটালিং জায়া  এ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ২৩ টি দল   অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩টি দল গোল্ড মেডেল লাভ করে ও তারা দু’জন আইটি এন্ড রোবটিক্স ক্যাটাগরীতে  WALL-E project এর জন্য  প্রথম স্থান অর্জন করেছে।

স্বর্ণপদক অর্জনকারী শিক্ষার্থী সামিউ ইমাম স্পর্শের মা প্রভাষক বদরুন নাহার লরিন বলেন, আমার ছেলেসহ আমাদের শিক্ষার্থী সানিয়ার এই অসাধারণ সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুল অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি বলেন, আমাদের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী এ খবর শুনে  আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন । এ অর্জন শুধু কেএফটি কলেজিয়েট স্কুল, মতলব কিংবা চাঁদপুরের নয়; এটি বাংলাদেশের জন্যও গৌরবের বিষয়।

কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সাবেক সচিব মোঃ জাকির হোসেন কামাল ও প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস জানান , আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উজ্জ্বল করা এই দুই শিক্ষার্থীর সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার সম্ভাবনাকে আরও একবার সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতে আমরা তাদের এমন উদ্ভাবনী কর্মকান্ডে পাশে থাকবো ও সহযোগিতা করে যাবো।

প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে এ দু-শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা