November 26, 2026, 10:25 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

মালয়েশিয়া কর্মী প্রেরণের ব্যর্থতা ও দায়িত্বে অবহেলায় দায়ী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ ; হাইকোর্টে প্রতিবেদন দাখিল!

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

গতকাল রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চে মালয়েশিয়া কর্মী প্রেরণের ব্যর্থতা এবং দায়িত্বে অবহেলার জন্য দায়ী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে প্রতিবেদন দাখিল করা হয়।

১৭ হাজার ৭৭৭ জন মালয়েশিয়া যেতে না পারার পেছনে রিক্রুটিং এজেন্সির দায় রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠিত কমিটি। পরে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও যেতে না পারাদের টাকা ফেরত দেওয়া এবং তাঁদের মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ২৭ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, রিক্রুটিং এজেন্সিগুলো কালক্ষেপণ করে কর্মীদের বিলম্বে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ নেয়। এতে বিমানের টিকিটের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। এর ফলে টিকিটপ্রাপ্তির অনিশ্চয়তা দেখা দেয় এবং টিকিটের মূল্যবৃদ্ধি পায়। রিক্রুটিং এজেন্সিগুলো কর্মী প্রেরণের ক্ষেত্রে অযাচিত বিলম্ব না করলে শেষ মুহূর্তে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতো না। এ ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর দায়িত্বহীনতাই দায়ী।

প্রতিবেদনে কর্মী প্রেরণের ব্যর্থতা এবং দায়িত্বে অবহেলার জন্য দায়ী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। যেসব কর্মী বিদেশ যেতে পারেননি, তাঁদের কাছ থেকে গৃহীত অর্থ অবিলম্বে ফেরত প্রদানের জন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশনা প্রদানের সুপারিশ করা হয়। এ ছাড়া ই-ভিসা প্রাপ্ত যেসব কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি, তাঁদের বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন কর্তৃক সে দেশের সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে বলা হয়।

এর আগে সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত ছাড়পত্র নিয়েও প্রায় ২০ হাজারের মতো কর্মী মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৬ জুলাই রুলসহ আদেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে কর্তৃপক্ষকে প্রতি তিন মাস পরপর অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

তথ্যসূত্র : আজকের কাগজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা