November 23, 2026, 5:11 pm
শিরোনামঃ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ! রেমিট্যান্সে ১২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, পাঁচ মাসে এসেছে ১৩.৮২ বিলিয়ন ডলার দেশে ফিরলে গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, প্রত্যর্পণে ভারতের সহযোগিতা চায় ঢাকা

মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা

মতলব প্রতিনিধি:

ইলিশের প্রধান প্রজনন মৌসুম সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা সপন চন্দ্র দে, মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন, বেলতলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মেজাম্মেল হক, বিভিন্ন ইউনিয়নের জেলে প্রতিনিধি এবং টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ এবং নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা, জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ ও জেলে প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা