September 26, 2026, 3:34 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন

মমিনুল ইসলাম :

চাঁদপুরের মতলব উত্তরে দেশের বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে চলতি বোরো মৌসুমে সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার উদামদী পাম্প হাউসের সুইচ টিপে সেচ উদ্বোধন করেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল।

এ উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল।

প্রধান অতিথির বক্তব্যে জয়ন্ত পাল বলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পটি আরও গতিশীল করার লক্ষ্যে কাজ চলছে। এই প্রকল্পটি বেঁচে থাকলে কৃষকরাই এর সুফল ভোগ করবে। তাই সকলকেই এই প্রকল্পের ব্যাপারে যত্নশীল হতে হবে। এছাড়াও অবৈধভাবে পানি নিষ্কাশন খাল ও সেচ ক্যানেলগুলো যারা দখল করে রেখেছেন তারা নিজ দায়িত্বে এগুলো মুক্ত করে দিবেন।

তিনি আরো বলেন, কৃষকের সঠিক সময়ে আমরা পানি সেচের উদ্বোধন করেছি। কৃষক যাতে প্রয়োজনীয় পানি সেচ পায় সেব্যবস্থা করা হবে।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মো আলী, উপ-বিভাগীয় প্রকৌশলী সুভ সরকার, ওয়াহিদুর রহমান ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলীগণ’সহ পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, এবার বোরো মৌসুমে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে প্রায় নয় হাজার ৯শ’ ৮৪ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা