July 24, 2026, 3:44 am
শিরোনামঃ
অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ সুনামগঞ্জের ধর্মপাশা পাইকুরাটিতে মামাশ্বশুরের সাথে পরকীয়া অভিযুক্ত তিন সন্তানের জননী প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগ, সাভার থেকে উদ্ধার তরুণী

মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে প্রাণ গেল মা-মেয়ের!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকার ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে পারভীন আক্তার লিপি (৩৫) এবং তার মেয়ে লামিসা রশীদ (১৩)। নিহত লামিসা কুমিল্লা সেনানিবাস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিহত লিপির মামাতো ভাই আইন উদ্দিন পাভেল বলেন, ‘লামিসা সেনানিবাসের পাবলিক স্কুলে পড়তো। প্রতিদিন লিপি আপা মেয়েকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার করে পৌঁছে দিয়ে আসতেন। আবার ছুটি হলে গিয়ে নিয়ে আসতেন। আজ সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন। সে সময় নিউ সুগন্ধা নামে একটি দ্রুতগামী বাস দুজনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে আপা মারা যান। ভাগনিকে হাসপাতালে ভর্তি করালে দুই ঘণ্টা আইসিইউতে থাকার পর সেও মারা গেছে।’

তিনি বলেন, ‘লামিসার বাবা সৌদি আরব প্রবাসী। নতুন বাড়ি করেছেন সেনানিবাসের পাশে। তিন দিন আগে একবারে দেশে চলে এসেছেন। কীভাবে তিনি এই শোক সইবেন জানি না।’

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত পরিবহনের বিরুদ্ধে পরিবার মামলা করলে তা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা