September 8, 2026, 3:12 pm
শিরোনামঃ
মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র

মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ম.ম. রবি ডাকুয়া, বাগেরহাটঃ

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০২ মে ২০২৬) খুলনার খালিশপুরস্থ পোর্ট অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সহ-সভাপতি-১ মোঃ মাহফুজুর রহমান, সহ-সভাপতি-২ মেহেফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক-১ ড. মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক-২ মোঃ মাকরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক শিরিন আফরোজ অনু, সাংগঠনিক সম্পাদক মোং কামরুল ইসলাম কাওসার, কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুর রহমান, সদস্য মোঃ বজলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাধারণ সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং কর্মকর্তাদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কর্মকর্তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন, যা আয়োজনকে আরও আনন্দঘন করে তোলে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি পারিবারিক বন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা