November 25, 2026, 6:32 am
শিরোনামঃ
ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড**

লন্ডনের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মতলবের স্মৃতি আজাদ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধা জনাব রশীদ ঢালী’র কনিষ্ঠ কন্যা স্মৃতি আজাদ যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ৭ মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে তিনি লেবার পার্টির মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম-এর প্যানেলে থেকে অংশ নিচ্ছেন। লন্ডনের Isle of Dogs এলাকার Blackwall & Cubitt Town ওয়ার্ড থেকে তিনি একজন যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।

জানা যায়, স্মৃতি আজাদ গত প্রায় ৩০ বছর ধরে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন, সংস্কৃতি চর্চা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে আসছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি নারী ও তরুণদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এছাড়াও কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলা এবং অবহেলিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার অবদান প্রশংসনীয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তার প্রার্থিতা মতলবের মানুষের মাঝে গর্বের বিষয় হয়ে উঠেছে। এলাকাবাসী তার সাফল্য কামনা করে সর্বাত্মক সমর্থন ও দোয়া জানিয়েছেন।

স্মৃতি আজাদের বিজয় প্রত্যাশায় প্রবাসী ও দেশীয় শুভাকাঙ্ক্ষীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, তার মতো একজন দক্ষ ও মানবিক প্রার্থী নির্বাচিত হলে কমিউনিটির উন্নয়নে আরও গতি আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা