July 25, 2026, 11:06 am
শিরোনামঃ
মালয়েশিয়ায় মারা গেলেন ছেংগারচরের সাবেক দুইবারের মেয়র রফিকুল আলম জজ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি সাদুল্ল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাজুল ইসলাম মিয়াজিকে গ্রামবাসীর সমর্থন ঘোষণা অভাব আর মানসিক অশান্তির কাছে হার মানলেন নিরমল দাস, কেরির ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড বাবার দেওয়া মাদক মামলার পর মানসিক চাপে যুবকের আত্মহত্যা? ছেংগারচরে হিন্দু সম্প্রদায়ের ৪৩ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

সাবেক মন্ত্রী মরহুম নূরুল হুদার স্মরণে মতলবের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া

মমিনুল ইসলাম :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহ-সভাপতি, চাঁদপুর-২ আসনের ৪ বারের সাংসদ, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, বীর মুক্তিযুদ্ধা মরহুম নূরুল হুদার ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মতলব উত্তর-দক্ষিণ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা মাসজিদে মাজিদে এ দোয়ার আয়োজন করা হয়েছে।

মরহুম নূরুল হুদার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া আয়োজন করেন। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর ও জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন জানান, মরহুম নূরুল হুদা ছিলেন আমাদের প্রানপ্রিয় জননেতা। তার আজ ৮ম মৃত্যু বার্ষিকী। আমরা তার আত্মার মাগফেরাত কামনায় আমাদের এই দোয়ার আয়োজন। এই দোয়ার মাধ্যমে মরহুম নূরুল হুদাকে যেন মহান রাব্বুল আল আমিন জান্নাতবাসী করে।

ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি বলেন, মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে জুম্মার নামাজের পরে উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেছি।

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন ও কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান জানান, মরহুম নুরুল হুদা ছিলেন মতলবের বিএনপির অভিভাবক। তার মৃত্যুতে আমরা বিএনপির অভিভাবক হারিয়েছি। তার চলে যাওয়ায় মতলবের বিএনপির শূন্যস্থান আর পূরণ হবে কিনা জানিনা। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও মরহুম নূরুল হুদার জোষ্ঠ পুত্র তানভীর হুদা জানান, আমার বাবার জন্য যারা দোয়ার আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ আট বছর পরও তারা তাদের নেতাকে মনে রেখেছে। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল কবরবাসীর জন্য দোয়া করা হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের জন্যও দোয়া করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা