October 24, 2026, 2:29 pm
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প আবারও হত্যাচেষ্টার শিকার!

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহিত

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হত্যাচেষ্টার শিকার হয়েছেন। এমনটাই দাবি করেছেন ট্রাম্প নিজে। জানিয়েছেন, তিনি এখন নিরাপদ ও সুস্থ আছেন।

দেশটির গোয়েন্দা ও তদন্ত সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সময় গতকাল রোববার ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের নিজস্ব গলফ কোর্টে এই হামলা হয়।

এ নিয়ে দ্বিতীয়বার ট্রাম্পের ওপর গুলি হামলা হলো।

এই ঘটনার পর মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, তারা গতকাল রোববার ট্রাম্পের ওপর যে হত্যাচেষ্টা হয়েছে সে বিষয় তদন্ত করছে।

হত্যাচেষ্টার শিকার হওয়া ট্রাম্প তাঁর নির্বাচনী তহবিল সংক্রান্ত ওয়েবসাইটে লিখেছেন, ‘আপনারা ভয় পাবেন না। আমি নিরাপদ ও সুস্থ আছি। কেউ আহত হয়নি। ঈশ্বরকে ধন্যবাদ!’

তিনি আরও লিখেন, ‘কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আমাদের থামাতে যা যা করা দরকার তাই করবে। তবে আমি আপনাদের ভয়ে লড়াই বন্ধ করব না, কখনই আত্মসমর্পণ করব না।’

ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প ওয়েস্ট পাম বিচ কোর্সে গলফ খেলছিলেন। যা তাঁর বাসভবন মার-এ-লাগো থেকে অল্প দূরে।

ট্রাম্প তাঁর পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লিখেন, ‘আমাকে সমর্থন করার জন্য আমি আপনাদের সব সময় ভালোবেসে যাব। আমরা ঐক্যের মাধ্যমে আমেরিকাকে আবার মহান করে তুলব।’

এই ঘটনার পর এফবিআই, সিক্রেট সার্ভিস ও স্থানীয় প্রশাসন একটি যৌথ সংবাদ সম্মেলন করে। সেখানে বলা হয়, ট্রাম্প যখন গলফ খেলছিলেন তখন সেখানে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট উপস্থিত ছিলেন। তিনি ঘটনাস্থলের সীমানা প্রাচীরের কাছে আগ্নেয়াস্ত্রসহ একজন ব্যক্তিকে দেখতে পেয়েছিলেন। সেই ব্যক্তির ওপর সেই সিক্রেট এজেন্ট গুলি চালিয়েছিলেন।

পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্র্যাড শ বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি ট্রাম্পের কাছ থেকে ৪০০-৫০০ গজ দূরে ছিল এবং মনে হচ্ছে তিনি নিজেই গুলি করতে চেয়েছিলেন। তবে তাঁর ওপর গুলি চালানোর পর সন্দেহভাজন ব্যক্তি একটি কালো গাড়িতে জঙ্গলে পালিয়ে যান। তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাঁকে দ্রুত শনাক্ত করে এবং আটক করে।

ঘটনাস্থল থেকে একটি ব্যাকপ্যাক, গো-প্রো ক্যামেরা এবং একটি একে-৪৭ স্টাইল রাইফেলসহ আরও বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে।

তথ্যসূত্র : আল জাজিরা ও আজকের কাগজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা