October 24, 2026, 2:21 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

সামাজিক অবক্ষয় রোধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান ; মতলব উত্তরে সন্তানদের হাতে বাবা-মা নির্যাতন উদ্বেগজনকভাবে বাড়ছে

মমিনুল ইসলাম:
Oplus_131072

পারিবারিক শিক্ষা, মাদকাসক্তি, পরকীয়া, পারিবারিক বিরোধ ও জমি-জমা সংক্রান্ত বিবাদের জেরে মতলব উত্তরে সন্তানদের হাতে বাবা-মা নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। মাত্র দুই মাসের ব্যবধানে একাধিক নৃশংস ঘটনার পর এলাকাবাসী ও সুশীল সমাজ এটিকে “সামাজিক অবক্ষয়” হিসেবে আখ্যায়িত করে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ ঘটনাটি ঘটেছে ১২ আগস্ট ছেংগারচর পৌরসভার জোরখালী গ্রামে। মাদক কেনার জন্য টাকা না পেয়ে বাবা-মাকে পিটিয়ে জখম করেছে মো. আকাশ (২২)।

এ ঘটনায় বড় বোন ফাতেমা আক্তার বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে, ১০ আগস্ট ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামদাসপুরে পারিবারিক বিরোধের জেরে পুত্রবধূর লাঠিসোটা ও ইটের আঘাতে গুরুতর আহত হন শ্বশুর আব্দুল বারেক বেপারী (৬৫)। আহত শ্বশুর নিজেই বাদী হয়ে পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেন।

একই দিনে সুলতানাবাদ ইউনিয়নের বিনন্দপুর গ্রামে ছেলে শাহ আলম ও তার স্ত্রী শরিয়ত বেগম মিলে মা আয়েশা বেগমকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। মা আয়েশা বেগম বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

এছাড়া, বাগানবাড়ি ইউনিয়নের গালীম খা গ্রামে ছেলে ইউছুফ রাকিব খান (২৫) হামলা চালায় তার বাবা লিটন খান (৫৫)-এর উপর। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ইউছুফ রাকিব খানকে আটক করে।

স্থানীয়রা বলছেন, মাদকাসক্তি, মোবাইলে অবৈধ সম্পর্ক, জমি-বাড়ি সংক্রান্ত দ্বন্দ্ব ও পারিবারিক কলহই এসব ঘটনার প্রধান কারণ। এসব অপরাধ এখন কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সামাজিক অবক্ষয়ের ভয়াবহ রূপ নিচ্ছে।

এলাকাবাসী মনে করছেন, সময় থাকতে যদি এসব অপরাধ দমন না করা যায়, তবে পারিবারিক মূল্যবোধ ও সামাজিক শান্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী হোসেন বলেন, পারিবারিক শিক্ষা ও সামাজিক বন্ধনের অবক্ষয়ের কারণে এমন ঘটনা ঘটছে। স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতা কার্যক্রম চালু করতে হবে।

মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম বলেন, এখন সময় এসেছে অভিভাবক, শিক্ষক, ইমাম ও জনপ্রতিনিধিদের একসাথে মাঠে নামার। সামাজিক আন্দোলন ছাড়া এই সমস্যার সমাধান অসম্ভব।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, বাবা-মা বা বয়োজ্যেষ্ঠদের নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কঠোর অবস্থানে আছে। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনগত ব্যবস্থা জোরদারের পাশাপাশি সামাজিক পুনর্বাসন ও পারিবারিক কাউন্সেলিং কার্যক্রম হাতে নেওয়া হবে।

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, গত দুই দিনে মতলব উত্তর উপজেলায় বাবা-মা বা অভিভাবকদের উপর সন্তানের হামলার চারটি নিন্দনীয় ঘটনা ঘটেছে। বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি এবং প্রতিটি ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সমাজে এ ধরনের অমানবিক আচরণ বন্ধে পুলিশ সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা