May 10, 2026, 1:03 pm
শিরোনামঃ
জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : জনগণের দৃষ্টিতে আদর্শ, সততা ও দেশমাতৃকার প্রতি নিঃস্বার্থ দায়বদ্ধতার যেন প্রতিচ্ছবি মতলবে কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কেমন জনপ্রতিনিধি চায় মতলব উত্তরের ১৪নং সুলতানাবাদ ইউনিয়নবাসী? আলেমদের নৈতিকতার অবক্ষয় নাকি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় ধ্বংসের পরিকল্পনা? জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের কঠোর অভিযান ; ৬০ মামলা, ১৬৬ জেলে গ্রেপ্তার; জব্দ কোটি মিটার কারেন্ট জাল করোনাকালীন সংকটে জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব : মানবিকতা, সামরিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়! আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মায়ের আহাজারি ; মতলবে রিপন হত্যার এক মাস পরও অধরা আসামি, বিচার দাবিতে মানববন্ধন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার টক প্রোগ্রাম কোন ব্যক্তির চারিত্রিক অপরাধের দায় ইসলাম নেবে কেন?

‘সারা বিশ্বের অহংকার শেখ হাসিনা’

Reporter Name

‘১৯৪৭ সালে ২৮ সেপ্টেম্বর এইদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য জন্ম নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশের রুপকার এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে শেখ হাসিনার মতো সুদৃঢ় নেতৃত্ব প্রয়োজন। স্বাধীনতা, সমৃদ্ধি, আত্মবিশ্বাস ও ঐক্যের প্রতীক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।


আজ সোমবার রাজধানীর রমনায় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিলে আইইবির নেতারা এই সব কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ঢাকা সেন্টার, ইআরসির যৌথ উদ্যোগে এ আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আইইবির প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্যই দেশরত্ন শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রকৌশল পেশার উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অনেক কাজ করছে।

জননেত্রী শেখ হাসিনা একজন প্রকৌশল বান্ধব নেতা।’
তিনি আরো বলেন, ‘দেশের প্রকৌশল পেশা উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আইইবির বিভিন্ন কেন্দ্র-উপকেন্দ্র স্থাপনে জায়গাসহ অবকাঠামো উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক সহযোগিতা করেছেন। স্বাধীনতা, সমৃদ্ধ, আত্মবিশ্বাস ও ঐক্যের প্রতীক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।


আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম. মনজুরুল হক মঞ্জু বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। তিনি উন্নয়নের রোল মডেল। সারা বিশ্বের অহংকার। প্রকৌশলীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সহযাত্রী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতেও যেকোনো পরিস্থিতিতে প্রকৌশলীরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবে।


দোয়া ও আলোচনাসভায় আরো বক্তব্য দেন আইইবির সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু), ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, ইআরসির নির্বাহী ভাইস চেয়ারম্যান আতাউর রহমান সান্টু।

আইইবির ঢাকা কেন্দ্রের সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আইইবির সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন,আইইবির ঢাকা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান ইঞ্জি. হাবিব আহমেদ হালিম মুরাদ, ইঞ্জি. এসকে মাসুম কামাল, যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান বিন বাসার (রিপন), কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেসবাহুজামান চন্দনসহ আইইবির বিভিন্ন কেন্দ্র, উপকেন্দ্র ও বিভাগের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা