September 7, 2026, 2:25 pm
শিরোনামঃ
মতলব উত্তরে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলের আগ্রাসন ; মানচিত্র থেকে মুছে যাচ্ছে রামপালের জনপদ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার মতলব উত্তরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মায়ের হাত ধরে হাঁটছিল শিশু ফারিয়া, বেপরোয়া ট্রলির ধাক্কায় কেড়ে নিল প্রাণ মতলব দক্ষিণে ৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থী পেলে ফুটবল বুট বাগেরহাটে একই পরিবারের তিন সদস্য হত্যা : পরকীয়ার বলি হয়ে ঝরল তিন প্রাণ, গ্রেপ্তার ৩ নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃনিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদরাসা বিশ্ব মানচিত্রের বিকৃতি সংশোধনে জাতিসংঘে প্রস্তাব ; ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ১৬৪ দেশ, বিপক্ষে একমাত্র যুক্তরাষ্ট্র

সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

“শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি—পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এবং “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে বাদশাগঞ্জ বাজারে আয়োজিত এ সভায় মাদক, চুরি, ডাকাতি, জঙ্গিবাদ, গুজব, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্লাহ। এ সময় আরও বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) ইমাম হোসেন, এসআই মজিবুর রহমান, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কামাল, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী এবং পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম।

বক্তারা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিট পুলিশিং সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা