June 30, 2026, 8:37 pm
শিরোনামঃ
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন হোয়াইট ফ্লাইয়ের আগ্রাসনে বিলুপ্তির পথে বাগেরহাটের ঐতিহ্যবাহী নারিকেল তেল শিল্প বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে নিখোঁজের ১০ দিন পর পুকুরে মিলল মরদেহ মাদকের সঙ্গে জড়িত যে-ই হোক, কোনো ছাড় নয় : এএসপি জাবীর হুসনাইন সানীব মতলব উত্তরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় মিলল যুবকের মরদেহ মতলব উত্তরে অনুমতি ছাড়াই চলছে মেলা, বিকট শব্দে বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩তম সভা অনুষ্ঠিত ফুলে সাজানো গাড়িতে করে ৩৯ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়ে বাড়ি ফিরলেন প্রধান শিক্ষক সুখ রঞ্জন বিশ্বাস

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ববিবি :

শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে|

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন |

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত বিভিন্ন বিভাগ লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে| ইংরেজি ও অর্থনীতি বিভাগের পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হয়| পরে পর্যায়ক্রমে রাষ্ট্রবিজ্ঞান, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় প্রশাসন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, এবং সর্বশেষ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং সমাজবিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়|

ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে| পরীক্ষা চলাকালে সার্বিক পরিবেশ ও কার্যক্রম পরিদর্শন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), প্রক্টর ডা. মো. আব্দুল আউয়াল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র ছিল পাঠ্যসূচিভিত্তিক, মানসম্মত এবং পরীক্ষার পরিবেশ ছিল অত্যন্ত অনুকূল| অভিভাবকরাও বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনার প্রশংসা করেন|

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সামার ২০২৬ সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হবে| ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে|

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.vu.edu.bd থেকে জানা যাবে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা