June 29, 2026, 6:24 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩তম সভা অনুষ্ঠিত ফুলে সাজানো গাড়িতে করে ৩৯ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়ে বাড়ি ফিরলেন প্রধান শিক্ষক সুখ রঞ্জন বিশ্বাস মতলব উত্তরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; টাইব্রেকারের নাটকীয়তায় মামুন ফুটবল একাদশকে হারিয়ে হানিরপার স্পোর্টিং ক্লাবের জয় মতলব উত্তর মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন জলবায়ু পরিবর্তন সচেতনতায় মতলব উত্তরে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মতলব উত্তরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, ৪২ হাজার ৪৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মতলব উত্তরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; টাইব্রেকারের রোমাঞ্চে ছেংগারচর পৌর কিংস ইলেভেনের জয় মতলব উত্তরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা ; অটোরিকশাচালকের সাহসিকতায় ব্যর্থ চোরচক্র, জনতার হাতে আটক ২

জলবায়ু পরিবর্তন সচেতনতায় মতলব উত্তরে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

মমিনুল ইসলাম:
Oplus_16908288

দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিয়া মনজুর আমিন স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে কার্যকর ভূমিকা পালন করে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী শিক্ষক মোশারফ হোসেন, মোজাম্মেল হক, হুমায়ুন কবিরসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সকলকে পরিবেশবান্ধব জীবনযাপন ও নিয়মিত বৃক্ষরোপণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা