October 16, 2026, 1:15 am
শিরোনামঃ
সুন্দরবনসংলগ্ন ১৮টি অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, যুদ্ধবিরতি নিয়ে নতুন অনিশ্চয়তা নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে সৌদি আরবে ইউরোপীয় ইউনিয়ন–উপসাগরীয় সম্মেলন স্থগিত সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জামায়াতের ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি নিয়ে আলোচনা ৪৫তম বিসিএসে ১,৭০২ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ ছয় মাসে বিভাগীয় হাসপাতালগুলোতে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দীর্ঘ বিরতির পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা

মতলব উত্তরে শুরু কৃষক কার্ড কার্যক্রম, ডিজিটাল ডেটাবেজে যুক্ত হচ্ছেন কৃষকরা

মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল ডেটাবেজের আওতায় আনতে ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য কৃষক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার কৃষকদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা ও প্রণোদনা আরও স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া পাটোয়ারী বাড়িতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বাস্তবায়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, কৃষকদের সঠিক তথ্যভান্ডার তৈরি হলে সরকারি সহায়তা প্রকৃত কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে। প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং কৃষকদের সরকারি বিভিন্ন সেবার সঙ্গে সরাসরি যুক্ত করতে কৃষক কার্ড একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি কৃষকদের সঠিক তথ্য দিয়ে নিবন্ধনের আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী জানান, সরকার দেশব্যাপী কৃষকদের ডিজিটাল ডেটাবেজের আওতায় আনতে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। নিবন্ধিত কৃষকরা এই কার্ডের মাধ্যমে সরাসরি নগদ আর্থিক সহায়তা, কৃষি উপকরণে ভর্তুকি, স্বল্পসুদে কৃষিঋণসহ মোট ১০ ধরনের সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে কৃষি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাঈনুদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল আমিন এবং কৃষক বোরহান উদ্দিন দেওয়ান।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা