November 24, 2026, 1:07 am
শিরোনামঃ
দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড** ধনাগোদা নদীতে অবৈধ জাগ: বাধাগ্রস্ত পানিপ্রবাহ, নাব্যতা সংকট ও ধ্বংসের মুখে মৎস্যসম্পদ!

আধুনিকযুগে সংবাদপত্রে চাঁদপুরের সাংবাদিকতার ভূমিকা!

Reporter Name

আধুনিক যুগে মানুষের জীবনে সংবাদপত্রের ভূমিকা অপরিহার্য।  মানব জীবনের যুগান্তকারী পরির্বতন সুচিত হয়েছে আধুনিক সংবাদপত্রের মাধ্যমে। গনতান্ত্রিক সমাজে সংবাদপত্রের রয়েছে ইতিবাচক ভূমিকা।

সাম্প্রতিক বছরগুলোতে আমার জন্মভূমি চাঁদপুর জেলা শহরে একদল মেধাবী প্রতিশ্রুতিশীল মানুষ চাঁদপুরের সংবাদপত্রকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমি চাঁদপুর গিয়ে প্রথমেই সময় সুযোগ পেলে কালিবাড়ি রেল ষ্টেশনের বুকস্টল থেকে চাঁদপুর থেকে প্রকাশিত পত্রিকাগুলো কিনার চেষ্টা করি। বাহারী রংয়ের পত্রিকাগুলো এবং এর নাম আমাকে বেশ আন্দোলিত করে। পদ্মা মেঘনা ডাকাতিয়ার সঙ্গমস্থলের ইলিশের বাড়ি চাঁদপুর নামের এই শহরটির রয়েছে অনেক ঐতিহ্য।

সংবাদপত্রের ইতিহাস জানতে গিয়ে প্রথমেই মনে আসে সওগাত পত্রিকার সম্পাদক নাসির উদ্দিন সাহেবের নাম। নাসির উদ্দিন সাহেব জন্মেছিলেন চাঁদপুর জেলায়। ১৯১৮ সালের ২ ডিসেম্বর নাসির ইদ্দিন সাহেব প্রকাশ করেন সওগাত অর্থাৎ বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্রের সাথে জুড়ে রয়েছে চাঁদপুরের নাম।

বেগম পত্রিকার সম্পাদক নারী সাংবাদিকতার অগ্রদূত নুরজাহান বেগমের জন্মও চাঁদপুর জেলায়।

একুশে পদক প্রাপ্ত সাংবাদিক নাজিম উদ্দিন মোস্তান চাঁদপুরের কৃতি সন্তান।

চাঁদপুর থেকে যে সকল সাংবাদিক বন্ধুরা সংবাদপত্র প্রকাশ করেন তাদের অধিকাংশই ব্যক্তিগত অর্থে অনেক কষ্টের বিনিময়ে সংবাদপত্র প্রকাশ করেন। এই পত্রিকাগুলোতে না আছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না আছে উপকার ভোগী নেতাদের সুদৃষ্টি। বিভিন্ন সময় আরালে আবডালে সাংবাদিকদেরকে নিয়ে এমন সব মন্তব্য শুনা যায়, মনে হয় সাংবাদিকতাকে পেশা হিসাবে নিয়ে এরা যেন মহা ভুল করেছে। দুই একজন সাংবাদিক অবশ্য অর্থনৈতিকভাবে ভালো আছে। কারণ এদের যোগ্যতা তো আর সবার নাই। আমার ব্যক্তিগত বিবেচনায় চাঁদপুর জেলার ৯৯% সাংবাদিক শিক্ষিত মার্জিত, ভদ্র, শান্ত, নম্র এবং পেশার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমাদের জেলার অধিকাংশ সাংবাদিক পেশাদারী মনোভাব নিয়ে কাজ করে থাকেন। অভাব থাকলেও স্বভাব নষ্ট করেনা। সংবাদপত্রগুলোর বাহারি নাম আমাকে বেশ মুগ্ধ করে। বেশিরভাগ পত্রিকার নাম চাঁদপুরের সাথে মিল রেখে নামকরণ করা হয়েছে। উদাহরনস্বরুপ বলা যেতে পারে, সাপ্তাহিক চাঁদপুর, রুপসী চাঁদপুর, চাঁদপুর কন্ঠ, চাঁদপুর সংবাদ, চাঁদপুর দর্পণ, চাঁদপুর টাইম,চাঁদপুর জমিন, চাঁদপুর খবর, চাঁদপুর র্বাতা, চাঁদপুর প্রবাহ, চাঁদপুর প্রতিদিন, আলোকিত চাঁদপুর, চাঁদপুর দিগন্ত, মেঘনা র্বাতা, চাঁদপুর কাগজ, চাঁদপুর সকাল, সুদিপ্ত চাঁদপুর, নতুনের ঢাক,দিবাচিত্র, দিবাকন্ঠ, রুপালী চিত্র, আমাদের অঙ্গীকার,পল্লী কাহিনী, একাত্তর কন্ঠ, পাঠক সময়,মতলব কন্ঠ, আজকের মতলব, ইলশেপাড়, মতলবের আলো, ফরিদগঞ্জ র্বাতা, পল্লী কাহিনী, মতলবের জনপদ, কচুয়া কন্ঠ , কচুয়া র্বাতা ইত্যাদি।

প্রায় অর্ধশতাধিক পত্রিকা চাঁদপুর জেলার ৮টি উপজেলা থেকে প্রকাশ হয়ে থাকে। সংবাদকর্মীগণ অনেক কষ্ট এবং ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। কিন্তু ঝুঁকির তুলনায় ব্যক্তিগত স্বার্থ একেবারে নাই বললেই চলে। তারপরেও পেশার মায়ায় দিনের পর দিন পত্রিকার সাংবাদিকরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে থাকেন।

মফঃস্বল সংবাদিকতায় যারা যুক্ত আমার মনে হয় তাদের সমূহ সুযোগ সুবিধা এবং অর্থনৈতিক সাচ্ছন্দ আনয়নের জন্য  সরকার সুদৃষ্টি একান্ত প্রয়োজন। বেশির ভাগ মফঃস্বল পত্রিকার মালিকগণ অনেক কষ্টের মধ্যদিয়ে পত্রিকাগুলো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর টিকিয়ে রাখেন। মফস্বলে শহরে সাংবাদিকতা করে জীবন চালানো অনেক কষ্টের। ৯০% সাংবাদিক কোন না কোন পেশায় যুক্ত না হলে বর্তমান দুর্মূল্যের বাজারে জীবন চালানো কঠিন। চাঁদপুরের এই চিত্র সারদেশের চিত্র নাও হতে পারে।

আমি আমার ব্যক্তিগত মতামত এখানে প্রকাশ করছি মাত্র। কাউকে কোন প্রকার হেও প্রতিপন্ন করার জন্য নয়। জাতীয় ক্রোড়পত্রগুলো চাঁদপুরের পত্রিকায় প্রকাশের সুযোগ করে দিয়েও প্রকাশিত পত্রিকাগুলোকে উৎসাহিত করা যায়। অনেক তরুন মেধাবী মানুষ আজ চাদঁপুর জেলায় সাংবাদিকতার সাথে যুক্ত। চাদঁপুরে মফস্বলে সাংবাদিকতার সাথে যুক্ত সংবাদকর্মীগণ যাতে উন্নত জীবনমান পায় সে জন্য রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা একান্ত প্রয়োজন। আশা করি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয় বিষয়টির প্রতি নজর দিবেন। অধিকাংশ শিক্ষিত সৃষ্টিশীল সাংস্কৃতিমনা মানুষ চাঁদপুরে সাংবাদিকতার সাথে জড়িত। একটি পেশার মানুষকে পিছিয়ে রেখে দেশকে উন্নয়নের রোলমডেল বানানো যায়না। ঢাকা থেকে প্রকাশিত প্রায় প্রতিটি জাতীয় পত্রিকার এবং টেলিভিশনের প্রতিনিধি বা সাংবাদিক চাঁদপুরে বিদ্ধমান। চাঁদপুর বাংলাদেশের একটি নামকরা বানিজ্যিক শহর। শিক্ষা সংস্কৃতির পাদপীঠ চাঁদপুর জেলায় রয়েছে অনেক প্রত্নতত্ত্বের র্নিদশন। চাঁদপুর জেলার সব কয়টি উপজেলা থেকে পত্রিকা প্রকাশিত হয়।

বর্তমান সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা মানবিক মৌলিক অধিকার প্রতিষ্ঠায়, জনসচেতনতা সৃষ্টিতে চাঁদপুরের সংবাদপত্রগুলো গুরুত্বর্পূণ ভূমিকা পালন করে আসছে।

 

লেখক :

মরহুম আবুল কাশেম পাটোয়ারী

সিনিয়ার সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা