October 24, 2026, 8:42 am
শিরোনামঃ
মেট্রোরেল ব্যয় ও জাপানি ঋণের সুদ কমানোর আলোচনা, প্রধানমন্ত্রীর টোকিও সফরে একাধিক সমঝোতার প্রত্যাশা সীমান্তে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ ঠেকাতে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার টাইফুন চাম্পির আশঙ্কায় প্রায় পুরো তাইওয়ানে স্থবিরতা, শত শত ফ্লাইট বাতিল সাজেকে অবরোধ ঘিরে গুলিবিনিময়, আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় কুমিল্লায় স্কুলছাত্রকে হত্যার অভিযোগ, চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র গাজীপুরে বাড়িতে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুই শিশুসহ হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতিতে কূটনৈতিক দায়িত্ব পুনর্বণ্টন, টোকিওতে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৭ অক্টোবর তাকাইচির সঙ্গে বৈঠক জাপানের সঙ্গে পাঁচ বছরে ৬.৩৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সফরে আসতে পারে ঘোষণা প্রস্তুতি ম্যাচে কালামের ১৩৫, জিসানের ৮৬—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বড় সংগ্রহ বিসিবি একাদশের

মতলব উত্তরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজারের দোকান থেকে ঝুলন্ত অবস্থায় লিটন চক্রবর্তী (৩৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

পরে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের বাবার নাম মৃত হারু চক্রবর্তী।

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের গজরা বাজারের আভা টেলিকমের ব্যবসা করতো।

২২ মে বুধবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আড়ার সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেন।

সকালে বাড়ি থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। দুপুরে ভাত খেতে বাড়িতে না যাওয়ায় তার দোকানে খোঁজ করতে আসেন তার স্বজনরা। দোকানের সাটার খুলে দেখেন লিটন চক্রবর্তীর ঝুলন্ত লাশ।

পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়।

খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি, উপ-পরিদর্শক (এস আই) সুজিত, অরুণ মিত্র, মিজানুর রহমান-২সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ জানায়, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিহতের পরিবার হতে প্রাথমিক অবস্থায় কোনো অভিযোগ না পাওয়ায় এ নিয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা