September 21, 2026, 10:16 pm
শিরোনামঃ
রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের অধিকার! ৯৬ সার ডিলারশিপে ৩২২ আবেদন, চাঁদপুরে তীব্র প্রতিযোগিতা চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট সাংবাদিকদের ফোন রিসিভ না করার ঘোষণা ওসির, গণমাধ্যম কর্মীদের উদ্বেগ প্রকাশ নিখোঁজের ৪ দিন পর শতবর্ষী বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার মতলব উত্তরে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় প্রতিবাদ

রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার

ম.ম. রবি ডাকুয়া, বাগেরহাট :

বাগেরহাটের রামপালে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।

রোববার গভীর রাতে রামপাল উপজেলার বগুড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার সকালে এসআরবি-৬-এর পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোংলা উপজেলার দিগরাজ এলাকার হাসান হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার (২৫) এবং উত্তর মালগাজী এলাকার কামাল কাজীর ছেলে গাড়িচালক রহমত কাজী।

এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা গাঁজা ও জব্দ করা প্রাইভেটকারসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা