October 7, 2026, 10:59 pm
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময়

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

মঙ্গলবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসন, পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটি বড় উদাহরণ। পূজামণ্ডপে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি সভাপতির বক্তব্যে বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধেশ্যাম শাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি বলরাম গোস্বামী, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি, জেলা যুবদলের সহ সভাপতি খায়রুল হাসান বেনু। এ সময় বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা