October 7, 2026, 11:01 pm
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা

মতলব প্রতিনিধি:

ইলিশের প্রধান প্রজনন মৌসুম সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা সপন চন্দ্র দে, মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন, বেলতলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মেজাম্মেল হক, বিভিন্ন ইউনিয়নের জেলে প্রতিনিধি এবং টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ এবং নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা, জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ ও জেলে প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা