October 14, 2026, 12:55 am
শিরোনামঃ
মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড ইলিশের উৎপাদন কমার কারণ অনুসন্ধানে গবেষণা করছে সরকার : মৎস্যমন্ত্রী অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা ; পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী নিখোঁজের একদিন পরও উদ্ধার হয়নি নদীতে ডুবে যাওয়া নৌ-পুলিশের শটগান ইয়েমেনে বিমান হামলার অভিযোগ হুতিদের, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল আইএমএফ

মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে নিজ মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন উপজেলার আইঠা দি মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা নূরে আলম ভূঁইয়ার বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিজ মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সাব্বির। পরে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তরুণ সাব্বিরের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা